রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডুফার সভাপতি হিমন, সাধারণ সম্পাদক টুটুল

ডুফার সভাপতি হিমন, সাধারণ সম্পাদক টুটুল

ডুফার সভাপতি হিমন, সাধারণ সম্পাদক টুটুল

ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা) কার্যনির্বাহী পরিষদ ২০২৬-এর নির্বাচনে সভাপতি পদে মো. গোলাম সারোয়ার হিমন ও সাধারণ সম্পাদক পদে খান মেজবাউল আলম টুটুল নির্বাচিত হয়েছেন।

গত ১৯ ও ২০ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ডুফা’র ‘কার্যনির্বাহী পরিষদ ২০২৬’ নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। নির্বাচনে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইয়াসমিন আক্তার ইভা।

এ ছাড়াও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যনির্বাহী পরিষদের ‘সদস্য প্রতিনিধি’ হিসেবে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন মিরাজুল আহসান, শিবলী নোমান, মাহমুদ শান্ত, আমিরুল ইসলাম আমু, মঞ্জুর-ই আলম বিপু, মাজহার মুরাদ, এস এম সুমন, রোখসানা শারমিন রুমা, আব্দুল কাদের, দেওয়ান আজহারুল ইসলাম আরজু, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (আনোয়ার সোহেল), রাজকন্যা রত্না, জাহিদুল ইসলাম জাহিদ ও সাইদুর রহমান।

উল্লেখ্য, ‘ডুফা’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের সব বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে নিবন্ধিত সংগঠন। সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ডুফা বছরব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করে থাকে।

নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, বন্ধুদের ঐক্যবদ্ধ রাখা এবং সংগঠনের সেবামূলক কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়াই হবে আগামী মেয়াদে তাদের মূল লক্ষ্য।

নির্বাচন কমিশনাররা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ডুফার সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন। আগামী ২৬ ডিসেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।