সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইন্দোনেশিয়ায় বাস উল্টে নিহত ১৬

ইন্দোনেশিয়ায় বাস উল্টে নিহত ১৬

ইন্দোনেশিয়ায় বাস উল্টে নিহত ১৬

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ১৬ জন নিহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, এক উদ্ধারকর্মী এ তথ্য জানিয়েছেন

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে বলেন, রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার দিকে যাচ্ছিল বাসটি। হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে পৌঁছানোর সময় ‌‘বেশ দ্রুত’ গতিতে চলছিল।

রাস্তার সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। বুদিওনো বলেন, আমরা ৩৪ জনকে সরিয়ে নিয়েছি। তিনি আরও বলেন, ঘটনাস্থলেই ১৫ জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।