শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

কসবা বিজিবির অভিযানে ১৪৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ

কসবা বিজিবির অভিযানে ১৪৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ

কসবা বিজিবির অভিযানে ১৪৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ

 কসবা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন কসবা বিওপির একটি টহল দল মাদক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ২০৪১/৩-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকবস্তা নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
বিজিবির সূত্রে আজ ২২ ডিসেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান,  বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।