শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াত কর্মীর যমজ নবজাতকের নাম রাখা হলো ‘ওসমান-হাদি’

জামায়াত কর্মীর যমজ নবজাতকের নাম রাখা হলো ‘ওসমান-হাদি’

জামায়াত কর্মীর যমজ নবজাতকের নাম রাখা হলো ‘ওসমান-হাদি’

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে কক্সবাজারে এক জামায়াত কর্মী তার সদ্যজাত যমজ সন্তানের নাম রেখেছেন ‘ওসমান’ ও ‘হাদি’। এর মাধ্যমে শহিদ ওসমান হাদির স্মৃতিকে আজীবন নিজের ঘরের ভেতর ধারণ করলেন তিনি।

শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ড শাখার অর্থসম্পাদক জহুর আলম তার যমজ দুই পুত্র সন্তানের নাম রাখেন শহিদ ওসমান হাদির নামে। তিনি কক্সবাজার পৌর শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান।

আমিনুল ইসলাম হাসান বলেন, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা ও স্নেহের কর্মী জহুর আলম মহান আল্লাহর অশেষ রহমতে একসঙ্গে দুই ছেলে সন্তানের বাবা হয়েছেন। শিশুদের নাম রাখার দায়িত্ব আমার ওপর অর্পিত হলে মা-বাবার সম্মতিতে শহিদ ওসমান হাদির স্মরণে তাদের নামকরণ করা হয়।

তিনি জানান, যমজ শিশুদের একজনের নাম রাখা হয়েছে হাসান ওসমান এবং অপরজনের নাম রাখা হয়েছে হোসাইন হাদি।

আমিনুল ইসলাম হাসান আরও বলেন, আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহিদ এক বীরের নামে জহুর আলমের দুই সন্তান সমাজে পরিচিত হবে—এটি আমাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।

নবজাতকদের বাবা জহুর আলম বলেন, শহিদ হাদি শুধু একজন ক্ষণজন্মা মানুষ নন, তিনি একটি ইতিহাস। আমরা তাঁকে কখনো ভুলব না। তাঁর নামে আমার সন্তানদের পরিচয় দিতে পারা আমাদের জীবনের বড় গর্ব।

উল্লেখ্য, গত শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ জানাজায় ইমামতি করেন তাঁর বড় ভাই আবু বকর সিদ্দিক। এটিকে দেশের স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট সড়কে রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ছয় দিন পর গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ দেশে আনা হয়।