সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২৭

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২৭

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২৭

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুসা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ বাংলা ভাষাভাষীকে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

আটক হওয়া অনুপ্রবেশকারীদের মধ্যে আটজন পুরুষ, ১২ জন নারী, পাঁচ শিশু ও তৃতীয় লিঙ্গের দুইজন।

রোববার দিনগত রাত ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চামুসা সীমান্তে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র বলছে, ওই এলাকা দিয়ে এসব লোককে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

সোমবার (২২ ডিসেম্বর) অবৈধ অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি ওই ২৭ জনকে আটক করে। আটকরা বিভিন্ন সময়ে পাসপোর্ট ছাড়াই সীমান্ত পার করে ভারতে গেছে।

পরে পাসপোর্ট ছাড়া তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি তাদের গ্রেপ্তার করে। বর্তমানে তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।