মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এনসিপি নেতা গুলিবিদ্ধ : বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

এনসিপি নেতা গুলিবিদ্ধ : বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

এনসিপি নেতা গুলিবিদ্ধ : বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

তীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বেনাপোলের বিভিন্ন সীমান্তে কড়া নজরদারি ও তল্লাশি অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হামলার পর সম্ভাব্য অপরাধীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে এই সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী

আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য এবং মাথার সিটি স্ক্যানের জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়েছে। এই ঘটনার পর পুরো খুলনা অঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) দায়িত্বপূর্ণ ৭০ কিলোমিটারের বেশি সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি শুরু হয়েছে। বিশেষ করে যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব জায়গা কার্যত সিলগালা করে দেওয়া হয়েছে। বেনাপোল আইসিপি, সাদীপুর, রঘুনাথপুর, পুটখালী ও কাশিপুরসহ গুরুত্বপূর্ণ সব বিওপি এবং পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মোতালেব শিকদারের ওপর হামলার সঙ্গে জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি টহলও জোরদার করা হয়েছে। ঘটনাটি রাজনৈতিক অঙ্গণে চরম উদ্বেগ সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।