মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

র‌্যাব-৯ ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

র‌্যাব-৯ ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

র‌্যাব-৯ ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পণ্যের গায়ে মোড়ক ব্যবহার না করা, সঠিক লেবেল ছাড়া পণ্য বাজারজাত করা এবং ভোক্তার অধিকার লঙ্ঘনের অপরাধে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার ২৩ দুপুর আনুমানিক দেড়টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ রবিরবাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। এদিকে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, মৌলভীবাজারের সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে ও সহায়তায় র‌্যাব-৯, সিপিসি-২,মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে কুলাউড়া উপজেলার দক্ষিণ রবিরবাজারে অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা, নকল পণ্য প্রস্তুত বা উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও ঔষুধ বিক্রয়ের দায়ে চারটি প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে জনতা ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা, তাজমহল ডিপার্টমেন্টাল স্টোরের মালিককে ৩০ হাজার টাকা, ওয়াফি ফুড এন্ড কনফেকশনারীর মালিককে ২৫ হাজার টাকা এবং স্বাদ এন্ড কোম্পানীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সর্বমোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।