বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্যামনগরে প্রশাসনের পক্ষ থেকে দ্বীপ ইউনিয়ন গাবুরার নির্বাচনী কেন্দ্রসমুহ পরিদর্শন

শ্যামনগরে প্রশাসনের পক্ষ থেকে দ্বীপ ইউনিয়ন গাবুরার নির্বাচনী কেন্দ্রসমুহ পরিদর্শন

শ্যামনগরে প্রশাসনের পক্ষ থেকে দ্বীপ ইউনিয়ন   গাবুরার নির্বাচনী কেন্দ্রসমুহ পরিদর্শন

শ্যামনগর উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপজেলার গাবুরা ইউনিয়নের নির্বাচনী কেন্দ্রসমুহ পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিনভর তারা সুন্দরবন তীরবর্তী ইউনিয়ন দুর্গম গাবুরার নয়টি কেন্দ্র পরির্দশন করেন। এসময় তারা বিভিন্ন কেন্দ্রের সমস্যাবলী চিহ্নিতের পাশাপাশি সামগ্রিক বিষয়ে ধারনা নেন। 
উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক ও অফিসার ইনচার্জ খালেদুর রহমান ছাড়াও পরিদর্শন টিমে ছিলেন নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
পরিদর্শেন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক জানান সুষ্ঠু, শান্তিপুর্ন ও প্রভাবমুক্ত নির্বাচন করতে সরকার বদ্ধ পরিকর। যার অংশ হিসেবে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সমস্যাবলী চিহ্নিতের পাশাপাশি সেগুলো সমাধানে উদ্যোগ নেয়া হচ্ছে। 
এদিকে বুধবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলার রমজাননগর ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরির্দশন করা হয়।