রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড়ে ডিবির মাদকবিরোধী অভিযানে ৪৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার।

পঞ্চগড়ে ডিবির মাদকবিরোধী অভিযানে ৪৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার।

পঞ্চগড়ে ডিবির মাদকবিরোধী অভিযানে ৪৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার।

পঞ্চগড় জেলা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি সফল অভিযান পরিচালনা করে ৪৮০০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয়ের নির্দেশনায় ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আবু হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ইং ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ এলাকায় অবস্থিত এস.এ কুরিয়ার সার্ভিস কার্যালয়ের আশপাশে অবস্থান নেয়।
গোপন তথ্য অনুযায়ী, একজন পেশাদার মাদক কারবারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা মাদকের চালান গ্রহণ করতে আসবে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ আবুল কালাম (৪৫), পিতা- মোঃ আবুল হাতেম, সাং- সেনপাড়া, আরাজি, গাইঘাটা, থানা- বোদা, জেলা- পঞ্চগড় নামের এক ব্যক্তি একটি সাদা ব্যাগ নিয়ে কুরিয়ার অফিস থেকে বের হলে তাকে হেফাজতে নেয় ডিবি পুলিশ।
পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সম্মুখে তল্লাশি চালিয়ে তার সাথে থাকা সাদা ব্যাগ থেকে খাকি রঙের কাগজে তৈরি একটি কার্টুন উদ্ধার করা হয়। কার্টুনটি খুলে বিশেষ কায়দায় সাদা রঙের সিলিকন রাবারের প্যাকেটে কসটেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেটের ভেতর থাকা মোট ৩০টি নীল রঙের ছোট পলিথিন প্যাকেট থেকে সর্বমোট ৪৮০০ (চার হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, তার বিরুদ্ধে পূর্বেও ২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শইমী ইমতিয়াজ, ডিআইও-১সহ জেলা গোয়েন্দা শাখার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
পঞ্চগড় জেলা পুলিশ মাদক নির্মূলে সর্বদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। মাদক সেবন ও এর বিস্তার রোধে পঞ্চগড় জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকসহ অন্যান্য অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মোহাম্মদ মাহাবুব আলম 
পঞ্চগড় জেলা প্রতিনিধি