রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী—কোন দলের অধিনায়ক কে

সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী—কোন দলের অধিনায়ক কে

সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী—কোন দলের অধিনায়ক কে


 রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের অধিনায়কদের নাম আগেই জানা গেছে। প্রতিবারের মতো এবারও রংপুরকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান, ঢাকা অধিনায়ক করেছে মোহাম্মদ মিঠুনকে, রাজশাহী ওয়ারিয়র্সের দায়িত্ব নাজমুল হোসেন শান্তর কাঁধে। জানা বাকি ছিল সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক কে হচ্ছেন!নোয়াখালী বাদে অন্য দুই দলে পরিচিত মুখই নেতৃত্বভার পেয়েছেন। সিলেট দায়িত্ব দিয়েছে মেহেদী হাসান মিরাজকে। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। মিরাজকে তারা নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল। জাতীয় দলের এই অলরাউন্ডার স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৫টি জিতেছেন।