বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাঠের ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টায় কামালপুর মাঠ এলাকায় ধানক্ষেতের পাশে ঘাষ দিয়ে ঢাকা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ওই যুবকের নাম বা পরিচয় পাওয়া যায়নি। রহস্য উদঘাটনে কাজ চলছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক ২৫ থেকে ২৬ বছর বয়সী। তার পরনে জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিলো। মরদেহটি শনাক্ত ও পরিচয় নিশ্চিত করার কাজ চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

 

 

আক্তারুল ইসলাম, কুষ্টিয়া।