বলিউড আইকন ঐশ্বরিয়া রাই বচ্চন। বিখ্যাত ফ্যাশন শো-এর মঞ্চে নামিদামি সব আন্তর্জাতিক তারকাদের ভিড়ে রানির মতো র্যাম্প কাঁপালেন। আইফেল টাওয়ার ও একোল মিলিটেয়ারের মনোমুগ্ধকর পটভূমিতে আয়োজিত এই জমকালো সন্ধ্যায় শো-এর গ্র্যান্ড ফিনালেতে হেঁটে নজর কাড়েন তিনি।
সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাইয়ের পরিকল্পনায় ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন 'ইয়ারা শুমেকার'-এর শরৎ/শীতকালীন ২০২৬-২০২৭ কালেকশনের একটি কাস্টম ভেলভেট গাউন। থ্রি-ডি ফ্রিঞ্জ এম্ব্রয়ডারি এবং ক্রিস্টাল খচিত কেপসহ এই টু-পিস ভেলভেট গাউনটিতে ছিল গভীর নেকলাইন ও ফিটেড সিলুয়েট, যা তার সৌন্দর্যকে আরও নিখুঁতভাবে ফুটিয়ে তোলে।
একইসঙ্গে রাজকীয় আবহ তৈরি করতে গাউনের সঙ্গে রাখা হয়েছিল মুক্তো ও ক্রিস্টালের বর্ডার দেওয়া এক অনন্য কেপ। তবে পোশাক ছাপিয়ে নেটপাড়ায় সবচেয়ে বড় চমক ছড়িয়েছে ঐশ্বরিয়ার নতুন চুলের রঙ! প্যারিসের রাজকীয় মঞ্চেই তিনি প্রথমবার প্রকাশ্যে আনেন তার ‘ফায়ারি রেড’ হেয়ার কালার।
সাইড পার্টিংয়ের সফট ওয়েভ চুলে দারুণ মানিয়েছিল তাকে। সঙ্গে ডায়মন্ডের ক্রাউন, মানানসই আংটি, বোল্ড রেড লিপস্টিক আর উইংড আইলাইনারে তাকে যেন রূপকথার খল চরিত্র 'মেলফিসেন্ট'-এর মতো মায়াবী ও আকর্ষণীয় দেখাচ্ছিল
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা