বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

গাজীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

গাজীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

গাজীপুরের শ্রীপুরে কুয়েতপ্রবাসী আমিনুল ইসলামের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী, সন্তান ও শাশুড়িকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মুখোশধারী ৪-৫ জনের একটি দল দেয়াল টপকে বাড়িতে ঢুকে গলায় দা ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে বাড়ির বাইরে শব্দ শুনে ফারজানা টয়লেটে আশ্রয় নেন। পরে ডাকাতেরা টয়লেটের দরজা ভেঙে তাঁকে বের করে গলায় দা ধরে। একই সময় তাঁর সন্তান ও মায়ের চোখ বেঁধে চাবি দিতে বাধ্য করা হয়। পরে ঘরের আলমারি খুলে নগদ ৪২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় ডাকাতেরা।
ফারজানা বলেন, ‘ডাকাতেরা যাওয়ার সময় চিৎকার করলে আবার ফিরে এসে হত্যার হুমকি দেয়।’
পরে ফজরের আজানের সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি