শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা বাড়াবে: মাহফুজ

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা বাড়াবে: মাহফুজ

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা বাড়াবে: মাহফুজ

সাবেক উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রে আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করবে।’ 

মাহফুজ আলম বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

পোস্টে তিনি লেখেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে জিয়া পরিবারের অঙ্গীকার কয়েক দশক ধরে প্রমাণিত। আশা করি, তিনি তাঁর প্রতিশ্রুতি পূরণ করবেন এবং একটি সত্যিকারের সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সহায়তা করবেন।

পোস্টের শেষের দিকে এসে সাবেক এই উপদেষ্টা বিএনপি নেতাকে দেশে স্বাগত জানিয়ে লেখেন, ‘স্বাগতম।’

১৭ বছর নির্বাসনে থাকার পর তারেক রহমান বৃহস্পতিবার নিজ দেশে ফিরেছেন। লন্ডন থেকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট হয়ে সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় এক সংবর্ধনা সভায় বক্তৃতা করেন।