অস্ট্রেলিয়াকে ১৫২ রানে অল আউট করে মেলবোর্ন টেস্টে দারুণ একটা শুরু পেয়েছিল ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার বোলারদের বোলিং তোপে ১১০ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। তাতে ৪২ রানে লিড পায় অজিরা।ইংল্যান্ডের ব্যাটিং ধসের মূলে ছিলেন মাইকেল নেসার এবং লোকাল বয় স্কট বোল্যান্ড। এই দুইজন মিলে নিয়েছেন ইংল্যান্ডের ৭ উইকেট। যেখানে নেসার ৪টি এবং বোল্যান্ড তিনটি উইকেট পান। এছাড়াও, মিচেল স্টার্ক দুইটি এবং ইংল্যান্ডের শেষ উইকেটটি তুলে নেন গ্রিন।
এদিকে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান আসে হ্যারি ব্রুকের ব্যাট থেকে। ইংলিশ এই ব্যাটার ৪১ রানের ইনিংস খেলেন। এছাড়াও গাস অ্যাটকিনসন ২৮ এবং বেন স্টোকসের ব্যাট থেকে এসেছে ১৬ রান।
