বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

নানা বিতর্ক ও সমালোচনার মাঝেই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। নিরাপত্তাজনিত কারণে বড় পরিসরে কোনো আয়োজন না থাকলেও সীমিত পরিসরে হবে উদ্বোধনী অনুষ্ঠান।উদ্বোধনী অনুষ্ঠানকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। দিনের সূচিতে থাকা দুই ম্যাচের আগে পৃথকভাবে আয়োজন করা হবে এই অনুষ্ঠান। বিকেল ৩টায় মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

 রাজশাহী–সিলেট ম্যাচের আগে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রাথমিক আনুষ্ঠানিকতা। দিনের সূচনা হবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে, এরপর সমবেত কণ্ঠে পরিবেশিত হবে জাতীয় সংগীত। উদ্বোধন ঘোষণার সময় সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় স্টেডিয়ামে ‘ডে লাইট ফায়ারওয়ার্ক’ প্রদর্শনের কথাও জানানো হয়েছে।