শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণে আহত ৪, বিস্ফোরক উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণে আহত ৪, বিস্ফোরক উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণে আহত ৪, বিস্ফোরক উদ্ধার

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ভবনটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থল তল্লাশি করে মাদ্রাসা ভবনের ভেতর থেকে বিস্ফোরক দ্রব্য এবং বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কী ধরনের বিস্ফোরক সেখানে রাখা ছিল এবং কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।