মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবর্ধনাস্থলের ক্ষতি পুষিয়ে নিতে আমিনুল হকের নেতৃত্বে বিএনপির বৃক্ষরোপণ

সংবর্ধনাস্থলের ক্ষতি পুষিয়ে নিতে আমিনুল হকের নেতৃত্বে বিএনপির বৃক্ষরোপণ

সংবর্ধনাস্থলের ক্ষতি পুষিয়ে নিতে আমিনুল হকের নেতৃত্বে বিএনপির বৃক্ষরোপণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নির্ধারিত সংবর্ধনা স্থলের আশপাশে ভেঙে পড়া গাছের ক্ষতি পুষিয়ে নিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দলটি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ৩০০ ফুট মহাসড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি নিজ হাতে একাধিক গাছের চারা রোপণ করেন।

আমিনুল হক বলেন, সংবর্ধনা উপলক্ষে জনসমাগমের কারণে কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সেই ক্ষতি পুষিয়ে নিতে নিম গাছসহ বিভিন্ন ফলজ গাছ রোপণ করা হচ্ছে। 

তিনি জানান, নার্সারি থেকে ২০০/৩০০টি চারা সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনে আরও গাছ লাগানো হবে। এই কর্মসূচি সারাদিনব্যাপী চলবে।

পরিবেশ রক্ষা ও দেশের সৌন্দর্য সংরক্ষণ সামাজিক দায়িত্বের অংশ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি অতীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, বাংলাদেশ সবার। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। 

তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জন্য রাজনীতি করার অঙ্গীকার রয়েছে দলের।

আমিনুল হক জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ও ফেস্টুন পর্যায়ক্রমে অপসারণ করে, পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে, শুক্রবার সকালে আমিনুল হকের নেতৃত্বে সংবর্ধনা স্থলের আশপাশে পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।