রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয় অভিনেত্রীকে গুলি করে হত্যা

জনপ্রিয় অভিনেত্রীকে গুলি করে হত্যা

জনপ্রিয় অভিনেত্রীকে গুলি করে হত্যা

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী ডেসিরে মার্টিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৯ বছর। মার্কিন সংবাদমাধ্যম ‘পিপল’-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

লাস ক্রুসেস পুলিশ বিভাগ জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে বার্কশায়ার কোর্টের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার পর অভিযুক্ত ব্যক্তি ওই বাড়ির ভেতরে ছিলেন। তাকে আটক করতে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত এবং কে-৯ ইউনিট মোতায়েন করা হয়। কয়েক ঘণ্টা চেষ্টার পরও ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে পুলিশ ভেতরে প্রবেশ করলে অভিযুক্ত ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, গায়িকাকে গুলি করার পর ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন।

ডেসিরে পেশায় একজন অভিনেত্রী এবং সংগীতশিল্পী। লাস ক্রুসেসের থিয়েটার মহলে তিনি অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় ডেসিরে ওই বাড়িতে একজন কেয়ারগিভার (সেবিকা) হিসেবে কাজ করতেন। 

তার বাবা বলেন, ও সবসময় মানুষকে সাহায্য করতে চাইত। সে কারণেই ওই বাড়িতে সে কাজ করছিল। ডেসিরের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।