শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

গলাচিপায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় স্থাপন

গলাচিপায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় স্থাপন

গলাচিপায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় স্থাপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 'নির্বাচন-পূর্ব অনিয়ম' অনুসন্ধান করার পাশাপাশি আর্টিকাল ৭৩, ৭৫, ৭৭ এবং আর্টিকাল ৯১বি(৩) এর আওতাধীন অপরাধসমূহের সংক্ষিপ্ত বিচারের নিমিত্ত বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী এলাকা ১১৩, পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা উপজেলা) এর জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে এবং বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

 এ উপলক্ষে রবিবার বিকেল ৩ টায় গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। এ আদালতে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাব্বির মোঃ খালিদকে। তাঁকে উক্ত কমিটির প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। 
এ আদালতে নির্বচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও অপরাধ সমূহের সংক্ষিপ্ত বিচারের নিমিত্ত "নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি" নির্বাচন পরবর্তী গেজেট প্রকাশকালীন পর্যন্ত ১১৩, পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা উপজেলা) আসনে দায়িত্ব পালন করবেন। 

জানা গেছে, পটুয়াখালী-৩ আসনের গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ বক্স স্থাপন এবং হটলাইন ০১৩৩৯৩১৪১৬৯ দেওয়া থাকবে। এ আদালতে সার্বক্ষণিক লিখিত অভিযোগ বা হটলাইনে যে কেউ অভিযোগ করতে পারবেন। উক্ত অভিযোগ যাচাই বাছাই করে বিচার সম্পন্ন করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে। 

বার্তা প্রেরক 
 রাকিবুল হাসান
গলাচিপা ( পটুয়াখালী) প্রতিনিধি 
গলাচিপা, পটুয়াখালী।