শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ময়মনসিংহে রেললাইন খুলে ফেলল দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহে রেললাইন খুলে ফেলল দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহে রেললাইন খুলে ফেলল দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত

সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে এ ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে।


রেলওয়ে পুলিশ জানায়, সোমবার ভোর সোয়া ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের ২ কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা এলাকায় লাইনচ্যুত হয় জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি।  রেলপথের ওই স্থানটিতে ২০ ফিটের একটি লোহার দণ্ড দুপাশ থেকে নাট খুলে সরিয়ে ফেলায় ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

 

গফরগাঁও রেলস্টেশনের স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, ‘ভোর রাতে কে বা কারা ২০ ফুটের মতো লাইন খুলে ফেলেছে। আমরা ঘটনাস্থলে আছি। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর লাইন মেরামত করে পুনরায় ট্রেন চালু হবে।’


উল্লেখ্য, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গত শনিবার বিকেল থেকে আন্দোলন করছে বঞ্চিতপ্রার্থীদের সমর্থকরা। শনিবার ও রোববার রেললাইনে আগুন দিয়েও বিক্ষোভ করেছে তারা।