রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এওয়ার্ড নাইটে সবার নজর কাড়লেন অভিনেত্রী মেহজাবিন

এওয়ার্ড নাইটে সবার নজর কাড়লেন অভিনেত্রী মেহজাবিন

এওয়ার্ড নাইটে সবার নজর কাড়লেন অভিনেত্রী মেহজাবিন

গত রাতে বিএফডিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হন মেহজাবীন। সেখান থেকে চলচ্চিত্র বিভাগের শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননাও পান তিনি। এমন সাফল্যের সঙ্গে আলোচনায় চলে এসেছে তার এক নজরকাড়া লুক। সামাজিক মাধ্যমে ভাইরাল কিছু ভিডিওতে দেখা যায়, এদিন সন্ধ্যায় স্বামী নির্মাতা আদনান আল রাজীবকে নিয়ে উপস্থিত হন মেহজাবীন। সেখানে তাদের উপস্থিতিতে সবার মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে জমকালো এই আয়োজনে মেহজাবীনের স্টাইলিশ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে মেহজাবীন ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিতে তাকে দেখা যায়, একটি উজ্জ্বল কালো রঙের লং গাউনে। পোশাকটির উপরিভাগে দেখা যায় টাই-আপ ডিটেইল যার তার পোশাকের আভিজাত্য বাড়িয়ে দিয়েছে। তার অনবদ্য লুক ও হেয়ারস্টাইলও নজর কেড়েছে ভক্তদের। সাইড-পার্টেড, নিচের দিকে হালকা কার্ল করা হেয়ার স্টাইল; মেকআপে ছিল গ্লসি টাচ এবং ঠোঁটে মানানসই ডার্ক শেডের লিপস্টিক। কানে পরেছিলেন সাদা মুক্তার ইয়ারিংস। সঙ্গে হাতে ছিল স্টাইলিশ হ্যান্ডব্যাগ। সব মিলিয়ে তার পুরো লুকে ছিল আভিজাত্য ও আধুনিকতার ছোঁয়া। ক্যাপশনে লিখেছেন, ‘বিএফডিএ অ্যাওয়ার্ড নাইট লুক।’  

মেহজাবীনের এই ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের প্রশংসায় ভাসতে শুরু করেন তিনি। কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘সকাল সকাল মনটা ভালো হয়ে গেল, জাস্ট লুকিং ওয়াও!’ অনেকে তাকে ‘গর্জিয়াস’ বলে অভিহিত করেছেন।