শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

শিবগঞ্জে নেশাজাতীয় সিরাপ জব্দ

শিবগঞ্জে নেশাজাতীয় সিরাপ জব্দ

শিবগঞ্জে নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় কৃষকের পানি দেয়ার পাইপের ভেতর থেকে ১২৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি। গত শনিবার দিবাগত গভীর রাতে সিরাপগুলো জব্দ করা হয়।

 

 

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারিরা বিজিবির চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। তারা এবার কৃষকের পানি দেয়ার পাইপের ভেতরে নেশাজাতীয় সিরাপ চোরাচালান করছিল। তবে তাদের সেই কাজ সফল হতে দেয়নি বিজিবি।

 

আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালানোর সময় দেখতে পায় কৃষকের পানি দেয়ার প্লাস্টিকের পাইপ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। এসময় বিজিবি সদস্যরা পাইপটি বিওপিতে নিয়ে আসার পর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ উদ্ধার করে। এ বিষয়ে বিজিবির পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে।

 

V