রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ময়নার সাফল্যের পর আসছে "ও জান"

ময়নার সাফল্যের পর আসছে "ও জান"

ময়নার সাফল্যের পর আসছে "ও জান"

চলতি বছরের অন্যতম জনপ্রিয় গান ‘ময়না’ প্রকাশের পর থেকে দর্শক-শ্রোতার মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ওবসংগীতায়োজন করেছেন আকাশ সেন, আর ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিউ ৬২ লাখ ছাড়িয়ে গেছে। ময়নার সাফল্যের ধারাবাহিকতায় গানচিল মিউজিক আনছে নতুন গান ‘ও জান’। আগের মতোই কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। এবার সুর যৌথভাবে করেছেন আভ্রাল সাহির ও লিংকন, আর সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। ভিডিও পরিচালনা করছেন আগের মতোই তানিম রহমান অংশু। নতুন গানটি নতুন বছরের প্রথম দিনেই মুক্তি পাবে এবং এটি ‘বাংলা অরিজিনালস’-এর দ্বিতীয় গান। গীতিকার আসিফ ইকবাল বলেন, “ময়নার সাফল্যের পর ‘ও জান’ নিয়ে আসছি। এটি একেবারে রোমান্টিক গান, যেখানে সব কিছুতেই নতুন সংযোজন থাকবে। দর্শকরা গানটিকেও ভালোভাবে গ্রহণ করবেন।”