শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় পূবালী ব্যাংক পিএলসির ২৭৪তম উপশাখার শুভ উদ্বোধন

কসবায় পূবালী ব্যাংক পিএলসির ২৭৪তম উপশাখার শুভ উদ্বোধন

কসবায় পূবালী ব্যাংক পিএলসির ২৭৪তম উপশাখার শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পূবালী ব্যাংক পিএলসির ২৭৪তম উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে কসবা উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক, প্রিন্সিপাল অফিস, সিলেট-এর চৌধুরী মোঃ শফিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, হবিগঞ্জ অঞ্চল-এর সমবারু চন্দ্র মহন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার কুটি বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আল আমীন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মুন্সি রুহুল আমিন টিটু, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফ উজ্জলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, কসবা উপশাখা চালুর মাধ্যমে এ অঞ্চলের ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকরা আরও সহজে ও দ্রুত আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

 কসবা প্রতিনিধি