শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা মামলায় আসামি ৩৫

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা মামলায় আসামি ৩৫

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা মামলায় আসামি ৩৫

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ১১ জনের নাম উল্লেখ করে ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলাটি দায়ের করেন নিহতের বাবা রেজাউল করিম।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ জানান, নিহত কলেজ শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত এজাহারনামীয় একজনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে; পাশাপাশি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চালছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

 

 

 

এর আগে ২৮ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা এলাকায় অটোরিকশায় বসে থাকা অবস্থায় আব্দুর রহমান নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করে ১৫-২০ জনের একটি কিশোর গ্রুপ।


পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ। নিহত আব্দুর রহমান শহরের ইসলামিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।