সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচন আচরণবিধি লঙ্ঘন : ফেনীতে বিএনপিকে ১৫ হাজার টাকা জরিমানা

নির্বাচন আচরণবিধি লঙ্ঘন : ফেনীতে বিএনপিকে ১৫ হাজার টাকা জরিমানা

নির্বাচন আচরণবিধি লঙ্ঘন : ফেনীতে বিএনপিকে ১৫ হাজার টাকা জরিমানা

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেনী জেলা কমিটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরডিসি মো. মনিরুজ্জামান এই জরিমানা করেন।

 

‎‎নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, ফেনী ১, ২ ও ৩ আসনের বিএনপির প্রার্থীরা মনোনয়ন জমাদানকালে একসাথে পাঁচ জনের অধিক লোকজন নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করায় এই জরিমানা করা হয়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচন আচরণবিধিমালা ২০২৫ অনুযায়ী একসাথে পাঁচ জনের অধিক লোক নিয়ে প্রবেশ করেছে। এজন্য রাজনৈতিক দলকে জরিমানা করা হয়েছে। জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জরিমানার ১৫ হাজার টাকা পরিশোধ করেন।

‎‎ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, আচরণবিধির বিষয়ে সকল দলকে সতর্ক করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।