শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

৯২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৯২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৯২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফ থেকে কক্সবাজার শহরে প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় পুলিশ অভিযান চালিয়ে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করেছে। এ সময় মাদক কারবারে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় ইয়াবাভর্তি গাড়িটি রেখে আত্মগোপন করা রেজাউল করিম (৩২) নামে এক কারবারিকে আটক করা হয়। 

সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত রেজাউল করিম টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডেইলপাড়ার আব্দুর রহিমের ছেলে। পলাতক গাড়ির চালক একই এলাকার মো. হাফেজের ছেলে আব্দুল্লাহ (৩৪)।

ওসি ছমি উদ্দিন জানান, গোপন সংবাদে জানা যায়, টেকনাফের ডেইলপাড়া থেকে একটি বড় ইয়াবা চালান কক্সবাজারে আনা হচ্ছে। এরপর থেকে থানার কয়েকটি টিম মাঠে নেমে লিংকরোড রেলক্রসিং এলাকায় চেকপোস্ট বসায়। গাড়িতে থাকা মাদক কারবারিরা চেকপোস্টের খবর পেয়ে জেলা শহরে ঢুকে যান। পরে গাড়িটি জেলা প্রশাসক কার্যালয় মসজিদের পাশে রেখে পালিয়ে যান।

অভিযানকালে রেজাউলকে আটক করা হয় এবং তার দেখানো স্থানে থাকা প্রাইভেটকারটি জব্দ করা হয়। গাড়ির পেছনের অংশে থাকা ৪৬টি পোটলা পরীক্ষা করলে দেখা যায়, প্রতিটি পোটলায় ২০০০ করে ইয়াবা পাওয়া গেছে। এছাড়া একটি পোটলায় আরও ৬০০ পিস ইয়াবা মিলেছে। সব মিলিয়ে ৯২,৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ওসি ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত রেজাউল করিমকে সংশ্লিষ্ট আইনে মামলা দেখিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। গাড়ির চালক আব্দুল্লাহ ও আরও কয়েকজনকে সহযোগী আসামি করা হয়েছে এবং তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।