শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

খালেদা জিয়ার অতীত নির্বাচনের ফলাফল যেমন ছিলো

খালেদা জিয়ার অতীত নির্বাচনের ফলাফল যেমন ছিলো

খালেদা জিয়ার অতীত নির্বাচনের ফলাফল যেমন ছিলো

বাংলাদেশের রাজনীতিতে একজন আপসহীন নেত্রী হিসেবে পরিচিত খালেদা জিয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনোই কোনো নির্বাচনে পরাজিত হননি।

 

২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বিএনপি বয়কট করে এবং ২০১৮ সালে আইনি জটিলতায় তিনি অংশ নিতে পারেননি। ফলে দীর্ঘ সময় নির্বাচনের বাইরে থাকলেও, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাঁর ৩টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিলো।

 

এর আগে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে পাঁচটি করে আসনে প্রার্থী হয়ে সবকটিতেই জয়লাভ করেন খালেদা জিয়া।

এমনকি ২০০৮ সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করা তিনটি আসনেই বিজয়ী হন।

খালেদা জিয়ার অতীত নির্বাচনগুলো পর্যালোচনা দেখা যায়, তিনি বগুড়া, ফেনী, লক্ষ্মীপুর এবং চট্টগ্রামের আসন থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এছাড়া ১৯৯১ সালে ঢাকার একটি আসন থেকে এবং ২০০১ সালে খুলনার একটি আসন থেকে ভোটে লড়েছেন তিনি।

নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, শুধু জয়লাভ করাই নয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে খালেদা জিয়ার ভোটের ব্যবধানও ছিল বেশি।