রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত

খালেদা জিয়ার মৃত্যুতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত

খালেদা জিয়ার মৃত্যুতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত

দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।

 

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বার্তায় এই ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপসহীন নেত্রী, স্বৈরাচার থেকে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অনুপ্রেরণার উৎসস্থল, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

খালেদা জিয়ার মৃত্যুতে মৃত্যুতে আগামী ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।