সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবারও তিনি আসবেন এই আশায় ছিলাম’— স্তব্ধ খালেদা জিয়ার পৈতৃক বাড়ি

এবারও তিনি আসবেন এই আশায় ছিলাম’— স্তব্ধ খালেদা জিয়ার পৈতৃক বাড়ি

এবারও তিনি আসবেন এই আশায় ছিলাম’— স্তব্ধ খালেদা জিয়ার পৈতৃক বাড়ি

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে তার পৈতৃক জনপদ ফেনী। ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়িতে এখন শুধু শূন্যতা আর হাহাকার। মরহুমার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও আর দোয়া দরুদ পড়ছেন লোকজন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর)  দক্ষিণ শ্রীপুরে অবস্থিত খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে এই চিত্র দেখা গেছে।

মূলত সকাল থেকেই একে একে ছুটে আসেন আত্মীয়স্বজন, স্থানীয় মানুষ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। অনেককে দেখা যায় চোখের জল মুছতে মুছতে বাড়ির আঙিনায় বসে পড়তে। কেউ নিশ্চুপ, কেউ আবার কান্নায় ভেঙে পড়েন স্মৃতিচারণ করতে গিয়ে। বাড়ির নারী সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। কেউ বারবার কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘এবারও তিনি আসবেন—এই আশাটুকু নিয়েই তো আমরা বেঁচে ছিলাম।’

এসময় স্থানীয়রা জানান ফেনীর সঙ্গে বেগম খালেদা জিয়ার আত্মার সম্পর্ক ছিল। দলীয় যেকোনো কর্মসূচিতে ফেনীতে এলেই তিনি ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়ির পৈতৃক বাড়িতে যেতেন। অভিভাবক হারানোর বেদনায় শোকে কাঁদছে সর্বস্তরের মানুষ।

বেলাল আহমদ নামে এক বিএনপি নেতা বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা ফেনীবাসী সবসময় গর্ব করতাম। এ জেলায় 'ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা' স্লোগানটি রাজনৈতিক অঙ্গনে এক অনন্য মাত্রায় ছিল। তার মৃত্যুতে সবকিছু আজ অবসান ঘটেছে।

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, বাংলাদেশের ইতিহাসে এ পর্যায়ে আর কেউ পৌঁছাতে পারেনি। ফেনীর ট্রাংক রোডে বেগম খালেদা জিয়ার প্রথম কর্মসূচিতে আসার দিনে আমাদের বাড়িতে অবস্থান করেছিল। পরবর্তী একাধিকবার আমাদের বাড়িতে যান তিনি। এ শোক ভাষায় প্রকাশ করার মতো না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা যেন দেশনেত্রীর অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারি সেই প্রত্যাশা থাকবে।

এদিকে সকাল থেকেই ফুলগাজীতে তার পৈতৃক বাড়িতে আসতে শুরু করেন স্বজন ও স্থানীয় মানুষজন। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতমের আয়োজন করা হয়েছে।

খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম মজুমদার বলেন, এ বাড়ির সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তার মৃত্যুর খবরে সকলে ভেঙে পড়েছে। আমাদের আশা ছিল এবারও তিনি সুস্থ হয়ে আবারও এই বাড়ির আঙিনায় পা রাখবেন। কিন্তু সকালের একটি সংবাদে সবকিছু চিরদিনের জন্য ম্লান হয়ে গেছে।
 
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনের প্রার্থী হিসেবে সোমবার তার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মী। সর্বশেষ মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন—এই খবর পৌঁছাতেই তার পৈতৃক বাড়িতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।