রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গান শোনানোর আক্ষেপটা রয়ে গেল—খালেদা জিয়াকে স্মরণ করে ‘পাগল মন’ গায়িকা

গান শোনানোর আক্ষেপটা রয়ে গেল—খালেদা জিয়াকে স্মরণ করে ‘পাগল মন’ গায়িকা

গান শোনানোর আক্ষেপটা রয়ে গেল—খালেদা জিয়াকে স্মরণ করে ‘পাগল মন’ গায়িকা

৮০ বছর বয়সে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক যেন পরিণত হয়েছে শোকবার্তার বইয়ে। রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও শোক প্রকাশ করছেন। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান।

 

দিলরুবা খান তার ফেসবুক পোস্টে লেখেন, “ইতিহাসে আপনি থাকবেন একজন নেত্রী হিসেবে, আর হৃদয়ে থাকবেন একজন মায়ের মতো চিরকাল।”

খালেদা জিয়ার সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিগত স্মৃতির কথাও তুলে ধরেছেন এই শিল্পী। তিনি জানান, ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত থেকে তিনি গ্রহণ করেছিলেন জিসাস প্রদত্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা ‘জিয়া স্বর্ণপদক’। দিলরুবা খান লেখেন, সেই মুহূর্তটি তার জীবনের এক অনন্য গৌরব। তবে সেই দিনের সঙ্গে জড়িয়ে আছে একটি আজীবন আক্ষেপও।

তিনি স্মরণ করেন, “সেদিন স্নেহভরে খালেদা জিয়া বলেছিলেন, সময় করে তার কাছ থেকে ‘পাগল মন’ ও ‘রেললাইন বহে সমান্তরাল’—এই দুটি গান শুনবেন। কিন্তু দুঃখের বিষয়, সেই গান দুটি তাকে আর শোনাতে পারিনি।”

খালেদা জিয়াকে স্মরণ করে দিলরুবা খান আরও লেখেন, “চিরবিদায় নিলেন সময়কে অতিক্রম করা এক আপসহীন নক্ষত্র, বাংলাদেশের রাজনীতির এক অবিচল প্রতীক। তিনি শুধু একজন নেত্রী নন—ছিলেন সাহস, মমতা ও দৃঢ়তার অনন্য সংমিশ্রণ।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী এবং তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ইতিহাস গড়েছেন। একই সঙ্গে একজন মানবিক মানুষ হিসেবে তিনি অগণিত হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।

সবশেষে ‘পাগল মন’, ‘রেললাইন বহে সমান্তরাল’ ও ‘ভ্রমর কইয়ো গিয়া’খ্যাত এই শিল্পী লেখেন, “আপনি চলে গেছেন, কিন্তু আপনার আদর্শ, ভালোবাসা ও সাহসী নেতৃত্ব আমাদের পথ দেখিয়ে যাবে। ইতিহাসে আপনি থাকবেন একজন নেত্রী হিসেবে, আর হৃদয়ে থাকবেন একজন মায়ের মতো চিরকাল।”