সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শোক বইয়ে চীন, ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাক্ষর

শোক বইয়ে চীন, ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাক্ষর

শোক বইয়ে চীন, ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাক্ষর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিকরা। শোক জানানোর পাশাপাশি তারা কূটনৈতিক শোক বইয়ে স্বাক্ষরও করে যাচ্ছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন। প্রতিনিধিরা শোক প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষ্যে শোক বইয়ে স্বাক্ষরও করেছেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, চীন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, ইরান, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফিলিস্তিনসহ ১৬টির অধিক দেশের প্রতিনিধি ম্যাডাম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করে গেছেন। এটি চলমান রয়েছে। অন্যান্য দেশের প্রতিনিধিরাও আসছেন।

তিনি জানান, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপারসনের অফিস শোক বই খোলা হয়েছে। আজ ৩০ ডিসেম্বর বেলা ৩টা থেকে শুরু হয়েছে রাত ৯টা পর্যন্ত থাকবে। আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯ ও ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাক্ষর চলবে।
 
তিনি আরও বলেন, শোক বইতে প্রথমে স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।