শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন এস জয়শঙ্কর ও ইসহাক দার

বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন এস জয়শঙ্কর ও ইসহাক দার

বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন এস জয়শঙ্কর ও ইসহাক দার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় ও পাকিস্তান হাইকমিশনের আলাদা সূত্রে এই তথ্য জানা গেছে। 

এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ে প্রতিনিধির আসবেন বলেও জানা গেছে।

এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। পোস্টে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখের পাশাপাশি ২০১৫ সালে তার সঙ্গে সাক্ষাতের বিষয়েও স্মরণ করেছেন তিনি।

এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল (বুধবার) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে। 

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই জটিল রোগে আক্রান্ত ছিলেন। এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটছিল তাঁর। অবশেষে সব প্রচেষ্টাকে ব্যর্থ করে আজ মঙ্গলবার ভোর ছয়টায় তিনি শেখ নিঃশ্বাস ত্যাগ করেন।