রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়া আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন : ড. কামাল

খালেদা জিয়া আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন : ড. কামাল

খালেদা জিয়া আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন : ড. কামাল

লাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী প্রজন্মের অনুকরণীয় হয়ে থাকবেন উল্লেখ করে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড. কামাল হোসেন।

 

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানান বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় ড. কামাল হোসেন বলেন, বেগম খালেদা জিয়া এক দুঃসময়ে দলের হাল ধরেন এবং তাঁর সুযোগ্য নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়।

ড. কামাল হোসেন আরও বলেন, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, তিন জোটের রূপরেখা প্রণয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন নেতৃত্ব জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, জাতীয় নির্বাচনে একাধিক আসনে জয়লাভ এবং প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত, গণতান্ত্রিক আন্দোলনে বহুবার কারাবরণ ও অন্যায়ের সঙ্গে আপস না করার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, যা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বিগত সরকারের সময় খালেদা জিয়ার প্রতি যে সীমাহীন জুলুম, নির্যাতন ও তাচ্ছিল্য করা হয়েছে, তা দেশের মানুষ কখনও গ্রহণ করেনি বরং তিনি জনগণের আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন।

ড. কামাল হোসেন আরও বলেন, তাঁর মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক অভিভাবককে হারালাম। দেশের ইতিহাসে গণতান্ত্রিক সংগ্রামে তিনি এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।

ড. কামাল হোসেন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারকে ধৈর্য্য ধারণ ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।