রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার জানাজা: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নন, আসছেন স্পিকার

খালেদা জিয়ার জানাজা: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নন, আসছেন স্পিকার

খালেদা জিয়ার জানাজা: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নন, আসছেন স্পিকার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসছেন না। তবে বেগম জিয়ার জানাজায় শরিক হতে আসছেন দেশটির জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক্স হ্যান্ডেলে এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। 

ওই পোস্টে ইসহাক দার বলেন, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক আগামীকাল বাংলাদেশের ঢাকায় প্রয়াত বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।

বুধবার বাদ জোহর দুপুর দুইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রয়াত বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে তিনটায় চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

মঙ্গলবার ভোর ছয়টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারম্যান এবং তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির একটি বর্ণিল অধ্যায়ের অবসান ঘটলো।