সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে ইনসাফ ফাউন্ডেশন চেয়ারম্যানের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে ইনসাফ ফাউন্ডেশন চেয়ারম্যানের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে ইনসাফ ফাউন্ডেশন চেয়ারম্যানের শোক

 

মানবিক সংগঠন ইনসাফ ফাউন্ডেশনের  চেয়ারম্যান 
কাজি ইব্রাহিম আলী  বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, “ভাল ব্যবহারের জন্য বেগম খালেদা জিয়া আজ সবার প্রিয়। গভীর শোকাহত। তার সাহস, নিষ্ঠা ও দেশপ্রেম আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস।”
তিনি আরো লেখেন, “মরহুমার আত্মার শান্তি কামনা করি। পরিবারের সদস্য ও শোকসন্তপ্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।”
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে মানবিক সংগঠন ও দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 


ছাতক প্রতিনিধি::