বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় কনকনে ঠান্ডা ও হালকা বাতাস জনজীবন দুর্বিষহ

কসবায় কনকনে ঠান্ডা ও হালকা বাতাস জনজীবন দুর্বিষহ

কসবায় কনকনে ঠান্ডা ও হালকা বাতাস জনজীবন দুর্বিষহ


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আজ সারাদিন কনকনে ঠান্ডা ও হালকা বাতাস বইছে। মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। ফলে স্বাভাবিক জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে।

 

 

সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের চলাচল তুলনামূলকভাবে কম লক্ষ্য করা গেছে। যানবাহন চলাচলও ছিল সীমিত। কুয়াশা না থাকলেও হাড় কাঁপানো ঠান্ডায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।

 

 

সকাল, দুপুর ও রাত—তিন বেলাতেই বিভিন্ন স্থানে মানুষকে আগুন জ্বালিয়ে শীত নিবারণেরচেষ্টা করতে দেখা গেছে। দিনমজুর ও শ্রমজীবীরা জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে, ফলে আয়ের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

 

স্থানীয়দের মতে, দিন দিন ঠান্ডাজনিত নানা সমস্যাও বাড়ছে। শীতের এই দাপট আরও কয়েকদিন অব্যাহত থাকলে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

কসবা প্রতিনিধি |