সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যনগরে যুবলীগ নেতা আটক, ১৫ দিনে ডেভিল হান্টে গ্রেফতার ৮

মধ্যনগরে যুবলীগ নেতা আটক, ১৫ দিনে ডেভিল হান্টে গ্রেফতার ৮

মধ্যনগরে যুবলীগ নেতা আটক, ১৫ দিনে ডেভিল হান্টে গ্রেফতার ৮

বুধবার (৩১ ডিসেম্বর) ভোরবেলায় ইউনিয়ন যুবলীগ সদস্য উজ্জ্বল মিয়া (৩০)কে আটক করা হয়। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম,এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মধ্যনগর থানাধীন ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের অর্ন্তগত খালিশাকান্দা এলাকা হইতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে পুলিশ। এর সন্দিগ্ধ আসামী সদর ইউনিয়নের খালিশাকান্দা গ্রামের মৃত আজমান আলীর ছেলে মোঃ উজ্জল মিয়া, সে ইউনিয়ন যুবলীগের সদস্য ছিল। তাকে গ্রেফতার সকাল ৬ সময় থানায় আনা হয়। পরবর্তীতে যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গত ১৫ দিনের ব্যবধানে ৮ জন ডেভিল হান্টের আসামী গ্রেফাতার করা হয়েছে। এরমধ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি সজলু তালুকদার, যুবলীগের নেতা আজাদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, মধ্যনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ নওয়াব আলী, ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি আপেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য দেবাশীষ, উপজেলা যুবলীগের সহ সভাপতি সনদ কুমার সরকার এবং উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে ।

এবিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামী রয়েছে। এতে সন্দেহের মধ্যে উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চিহ্নিত ব্যাক্তিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।