সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময়

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময়

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময়


​নতুন বছরের প্রথম কর্মদিবসে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সেবার মান পর্যবেক্ষণ ও কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন রাঙ্গামাটির সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা।​আজ (বৃহস্পতিবার) সকালে তিনি হাসপাতালের প্রতিটি বিভাগ ও ওয়ার্ড ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি কর্তব্যরত চিকিৎসক, নার্স, অন্যান্য কর্মচারী এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সাথে নতুন বছরের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।বিগত বছরগুলোতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার গুণগত মান এবং সংখ্যাগত সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিভিল সার্জন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্বাস্থ্যসেবার সূচকগুলোতে উন্নতি করতে সক্ষম হয়েছি।এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে ধন্যবাদ জানান।

 


নতুন বছরের লক্ষ্য ও সম্ভাবনা নিয়ে বার্তা আদান-প্রদানকালে ডা. নূয়েন খীসা সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের সেবায় সর্বোচ্চ আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন
​বছরের প্রথম দিনে এই শুভেচ্ছা বিনিময় কেবল একটি সৌজন্য নয়, বরং এটি একটি সুস্থ, কর্মঠ ও ইতিবাচক কর্মপরিবেশ বজায় রাখার অন্যতম মাধ্যম। আমাদের লক্ষ্য হবে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও উন্নত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়া।পরিদর্শনকালে তত্ত্বাবধায়ক মহোদয়ের সাথে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান, মেডিকেল অফিসার ডা. হিরো চন্দসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক এবং নার্সিং কর্মকর্তাবৃন্দ।


​বছরের শুরুতেই হাসপাতালের শীর্ষ কর্মকর্তার এমন আন্তরিক উপস্থিতি ও দিকনির্দেশনায় স্বাস্থ্যকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

মোঃকামরুল ইসলাম ,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি