মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধল বাজারে দুই বেকারীকে ১,৬০,০০০ টাকা জরিমানা ভোক্তা অধিদপ্তর

বুধল বাজারে দুই বেকারীকে ১,৬০,০০০ টাকা জরিমানা ভোক্তা অধিদপ্তর

বুধল বাজারে দুই বেকারীকে ১,৬০,০০০ টাকা জরিমানা ভোক্তা অধিদপ্তর


আজ ১ জানুয়ারি -২০২৬ইং, বৃহস্পতিবার   ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর  উপজেলাধীন বুধল বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক জনাব মো: ফয়েজ উল্যাহ। অভিযানে বুধল বাজারে অবস্থিত জমজম বেকারি এন্ড সুইটস এবং আল আমিন বেকারিতে অত্যন্ত অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারি পণ্য প্রস্তুত করতে দেখা যায়। কারখানা সমূহতে অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে খাদ্যপণ্য প্রস্তুত করতে দেখা যায়।  বেকারি দুটি সরকারি নিয়ম নীতি ও স্বাস্থ্যবিধি আমান্য করছিলো। এ প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী জমজম বেকারি এন্ড সুইটস কে ১,০০,০০০/-  এবং আল আমিন বেকারিকে ৬০,০০০/- জরিমানা আরোপ আদায় করা হয়। বেকারি দুটিকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়।  পরবর্তীতে এ ধরনের কার্য পুরনায় করলে জনস্বার্থে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

 শাহ আলমগীর হোসাইন