মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটি ২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাঙামাটি ২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাঙামাটি ২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে পাহাড়ের জনপদ রাঙামাটিতে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রাঙামাটি-২৯৯ আসনে বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছেন গণতন্ত্র মঞ্চ সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা।​রাঙামাটি ২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফী জুঁই চাকমার দাখিলকৃত মনোনয়নপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই শেষে সেটিকে বৈধ ঘোষণা করেন। নির্বাচনী লড়াইয়ে তার প্রতীক হিসেবে বরাদ্দ থাকছে 'কোদাল'।
​যাচাই-বাছাই অনুষ্ঠানে রিটার্নিং অফিসার জানান, প্রয়োজনীয় সকল কাগজপত্র ও তথ্যাদি সঠিক থাকায় এবং নির্বাচনী বিধিমালা অনুসরণ করায় জুঁই চাকমার প্রার্থিতা বৈধ বলে বিবেচিত হয়েছে।
​মনোনয়নপত্র বৈধ হওয়ার পর প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট নির্মল বড়ুয়া মিলন এক প্রতিক্রিয়ায় বলেন, "আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সঠিক তথ্যের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। রিটার্নিং অফিসার যাচাই-বাছাই শেষে আমাদের প্রার্থীকে বৈধ ঘোষণা করায় আমরা আনন্দিত। এখন আমাদের লক্ষ্য সাধারণ মানুষের কাছে ‘কোদাল’ প্রতীকের বার্তা পৌঁছে দেওয়া এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পাহাড়ের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।
​উল্লেখ্য, সকাল থেকেই রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে। নির্বাচনের তফসিল অনুযায়ী আজ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

মোঃকামরুল ইসলাম
রাঙামাটি জেলা প্রতিনিধি