শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানবিক বন্ধু জীবন আহাম্মেদ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মানবিক বন্ধু জীবন আহাম্মেদ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মানবিক বন্ধু জীবন আহাম্মেদ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সৌদি প্রবাসী ও মিঠামইন থানার  ঘাগড়া ইউনিয়নের মানবিক বন্ধু জীবন আহাম্মেদ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত। 

নতুন বছরের শুরুতেই অনুষ্ঠিত  হলো আজ ১/১/২৬ ইং রোজ বৃহস্পতিবার রাত ১১ টায় কিশোরগঞ্জ জেলা সদরে ভাসমান রাত্রি যাপন গরীব পথচারী শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ। কিশোরগঞ্জ জেলা শহরে রেলওয়ে ষ্টেশন প্রাঙ্গণ অথবা প্লাটফর্মে থাকা প্রায় শতাধিক ভাসমান রাত্রী যাপন শীতার্তদের মধ্যে মানবিক ও সামাজিক দ্বায়বদ্ধতার দৃষ্টি কোণ থেকে গরীব,অসহায় ও শারিরীক প্রতিবন্ধী বৃদ্ধ নারী পুরুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। মো: জীবন আহাম্মেদ দীর্ঘদিন সৌদি প্রবাসে ব্যবসায়িক জীবন যাপন করে আসছেন,উনার একক সিদ্ধান্তে ও একক অর্থায়নে সমাজের কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ, রাজনৈতিক কিছু নেতৃবৃন্দের সমন্বয়ে কনকনে শীতের অসহ্য যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পেতে আজ এই উদ্যোগ নেয়া হয়। সারা বাংলাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলা সদরেও চলছে তীব্র সত্য প্রবাহ,আবহাওয়াবিদ এর তথ্য অনুযায়ী কিশোরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.২৫ হারে,এই শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন সামাজিক সংগঠন এবং সরকারি ও নামি-দামি  বেসরকারি প্রতিষ্ঠানগুলো। তারেই মাঝে প্রবাসী বন্ধু জীবন আহাম্মেদ  এই মহৎ উদ্যোগ ও ক্ষুদ্র প্রচেষ্টা সত্যিই প্রশংসার দ্বাবিদার। প্রবাসী বন্ধু জীবন আহাম্মেদ এর মত এই সমাজের কিছু বৃত্তশালী ও ধনাঢ্যশ্রেণির ভাইবোনদের কে অসহায় এই মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমাদের সকলের একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে হাজারো শীতার্ত মানুষের প্রাণ। উক্ত কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো,আরিফুল ইসলাম সুজন,করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ-দেলোয়ারা বেগম,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো,সজিবউল ইসলাম,সৌদি প্রবাসী মোঃ আবদুল্লাহ,মো:-জুলকার,মোঃ-সিদ্দিকুর রহমান,যুবনেতা মো:কাইয়ুম আহাম্মেদ সুমন,সহ কিশোরগঞ্জ রেলওয়ে থানার অধিনস্হ পুলিশ কর্মকর্তা,আনসার বাহিনী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) 
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।