শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

"রাক্ষস" এবার যাচ্ছে শ্রীলংকায়

"রাক্ষস" এবার যাচ্ছে শ্রীলংকায়

"রাক্ষস" এবার যাচ্ছে শ্রীলংকায়

 

সম্প্রতি ঢাকায় শেষ হয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘রাক্ষস’–এর প্রথম লটের শুটিং। ঢাকার অংশে টানা চার দিন ক্যামেরার সামনে দাঁড়ান কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। শুটিং শেষ করে তিনি ইতোমধ্যেই কলকাতায় ফিরে গেছেন। এদিকে আগামী ৪ জানুয়ারি পুরো ‘রাক্ষস’ টিম শুটিংয়ের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে শ্রীলঙ্কায়। সেখানে সিয়াম আহমেদের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন সুস্মিতা চ্যাটার্জিসহ সিনেমার আরও কয়েকজন শিল্পী। শ্রীলঙ্কায় টানা দুই সপ্তাহ শুটিং চলবে বলে জানা গেছে।

 

সিনেমাটিকে ঘিরে রয়েছে আরও চমক। শোনা যাচ্ছে, এতে ভিলেন চরিত্রে দেখা যেতে পারে একজন বলিউড অভিনেতাকে, যিনি শ্রীলঙ্কা শুটিং ইউনিটে যোগ দেওয়ার কথা রয়েছে। নির্মাতারা বিষয়টিকে চমক হিসেবেই রাখতে চাইছেন, তাই আপাতত বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ।

 

এছাড়া শ্রীলঙ্কার শিডিউল শেষ হওয়ার পর সিনেমাটির কিছু অংশের শুটিং হবে মালয়েশিয়ায়। বিদেশের সব শিডিউল সম্পন্ন করে ঢাকায় ফিরে বাকি কাজ শেষ করে ক্যামেরা ক্লোজ করার পরিকল্পনা রয়েছে নির্মাতা দলের।

 

সবকিছু ঠিক থাকলে ‘রাক্ষস’ আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।