শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে দূষিত পানি পানে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২ শতাধিক

ভারতে দূষিত পানি পানে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২ শতাধিক

ভারতে দূষিত পানি পানে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২ শতাধিক

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে দূষিত পানীয় পানির কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাবে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও দুই শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শহরের ভাগীরথপুরা এলাকায় পানীয় পানির পাইপে ছিদ্রের কারণে ব্যাকটেরিয়া উপস্থিতি পাওয়া গেছে।

 

দূষিত পানি পানে প্রাণহানির বিষয়ে তিনি বলেন, ‘মৃত্যুর সঠিক সংখ্যা সম্পর্কে আমি এ মুহূর্তে কিছু বলতে পারছি না, তবে হ্যাঁ, একই এলাকার ২০০ জনেরও বেশি লোক শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সংগৃহীত পানির নমুনার চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।’

জেলা প্রশাসনিক কর্মকর্তা শ্রাবণ ভার্মা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং পানি বিশুদ্ধ করার জন্য ক্লোরিন ট্যাবলেট বিতরণ করছেন।

 

তিনি আরও বলেন, ‘আমরা একটি লিকেজ পয়েন্ট শনাক্ত করেছি, যেখান থেকে পানি দূষিত হচ্ছিল। সেটি এরইমধ্যে মেরামত করা হয়েছে। এখন পর্যন্ত ৮ হাজার ৫৭১ জনকে পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৩৩৮ জনের শরীরে মৃদু উপসর্গ শনাক্ত করা হয়েছে।’