সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২ জানুয়ারি)বাদ আছর পিরোজপুর দি গোপালকৃষ্ণ টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন,জেলা বিএনপির সিঃযুগ্ম আহবায়ক এলিজা জামান,সাবেক ১ নং সদস্য অ্যাডঃ আবুল কালাম আকন,সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রমুখ।

বেগম খালেদা জিয়াকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অধ্যক্ষ আলমগীর হোসেন আবেগাপ্লুত হয়ে পরেন।

অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, আমি বাবা হারিয়েছি, মা হারিয়েছি। আমি আমার নেত্রীকে মায়ের মতো শ্রদ্ধা ও ভালোবাসতাম। তাঁর কাছ থেকে আমি মায়ের মতোই মমতা পেয়েছি। আজ তাঁকে হারিয়ে মনে হচ্ছে এই দুনিয়াতে আমার আর কেউ রইল না। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়লে উপস্থিত নেতাকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পরেন।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

একইসাথে তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবার এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।

জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া  মোনাজাত করা হয়।

মোঃশাহিন ফকির
পিরোজপুর