সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘুরে দাঁড়াবার বছর ঢালীউড এর।

ঘুরে দাঁড়াবার বছর ঢালীউড এর।

ঘুরে দাঁড়াবার বছর ঢালীউড এর।

গেল বছর ঢালিউডের জন্য খুব একটা সুখকর ছিল না। হাতে গোনা কয়েকটি সিনেমা লাভের মুখ দেখেছে। এ বছর মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক নতুন সিনেমা। এসবের গল্প, নির্মাণ আর উপস্থাপনায়ও রয়েছে নতুনত্বের প্রতিশ্রুতি। এসব ছবিতে শাকিব খান, আফরান নিশো, শরীফুল রাজ, সিয়াম আহমেদসহ সময়ের আলোচিত তারকাদের বিপরীতে বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ, সাবিলা নূরদের দেখা যাবে। সব মিলিয়ে বলাই যায়, নতুন বছরে ঢালিউডের মোড় ঘুরে যেতে পারে।

শাকিবের ওপর চোখ
চার বছর ধরে শাকিবকেন্দ্রিক হয়ে গেছে সিনেমা হল। তুফান, বরবাদ, তাণ্ডব ইত্যাদি সিনেমা দিয়ে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছেন এই ঢালিউড নায়ক। এ বছর চারটি সিনেমা নিয়ে ব্যস্ত থাকবেন শাকিব। এর মধ্যে সাকিব ফাহাদের সোলজার ও আবু হায়াত মাহমুদের প্রিন্স–এর কাজ চলছে। দুটি সিনেমাই ঈদে মুক্তি পাবে। অন্যদিকে গত বছরই রায়হান রাফী জানিয়েছিলেন, চলতি বছর শাকিব খানকে নিয়ে সিনেমার শুটিং করবেন, যে সিনেমাটি ঈদুল আজহায় আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বছরের মাঝামাঝি নতুন এক নাট্য পরিচালকের সিনেমায় শাকিবের থাকার কথা। সেই পরিচালক এখনো এ নিয়ে কিছু বলতে চান না।


নিশো হতে পারেন ‘আস্থা’
প্রথম সিনেমা সুড়ঙ্গ দিয়েই আলোচনায় আসেন আফরান নিশো। গত বছর দাগি সিনেমা দিয়েও প্রশংসিত হন। এ বছর দম নিয়ে হাজির হচ্ছেন নিশো। সিনেমাটি দিয়ে দীর্ঘ বিরতি শেষে পরিচালনায় ফিরছেন রেদওয়ান রনি। কাজাখস্তানে সিনেমাটির প্রথম অংশের শুটিং হয়েছে। সিনেমাটি এ বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে। সিনেমায় পূজা চেরী, চঞ্চল চৌধুরীসহ অনেকেই অভিনয় করেছেন। পরপর দুটি সিনেমার পর এটিও ব্যবসায়িকভাবে সফল হলে নিশো হতে পারেন ঢালিউডের নতুন আস্থার নাম। একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে জানা যায়, শিহাব শাহিনের সিনেমাতেও নিশোকে দেখা যেতে পারে এ বছর। এ বছরই সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

সিয়াম ও রায়হান রাফি -
গত বছর জংলি ও তাণ্ডব সিনেমার ক্যামিওতে হাজির হয়ে আলোচনায় ছিলেন সিয়াম আহমেদ। এ বছর ব্যবসাসফল সিনেমার পরিচালক রায়হান রাফীর সিনেমা আন্ধার-এর প্রধান চরিত্রে তাঁকে দেখা যাবে। সিনেমায় তাঁর সহশিল্পী নাজিফা তুষি। প্রথমবারের মতো ভৌতিক গল্প নিয়ে হাজির হচ্ছেন রাফী। এতে চঞ্চল চৌধুরী, আফসানা মিমিসহ আরও অনেকে রয়েছেন। সিনেমাটি এ বছর মুক্তির কথা রয়েছে।

গত বছরের আলোচিত ও ব্যবসাসফল সিনেমা উৎসব। সেই সিনেমার পরিচালক তানিম নূর আসছেন এ বছর ঈদুল ফিতরে নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস নিয়ে। ইতিমধ্যে সিনেমার শুটিং শুরু করেছেন। সিনেমায় নতুন করে পর্দায় আসছেন পরাণখ্যাত নায়ক শরীফুল রাজ। এ ছাড়া সিনেমায় অভিনয় করছেন মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, সাবিলা নূর।