শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন বছরে সংসার শুরু করলেন তৌসিফ - নিহা।

নতুন বছরে সংসার শুরু করলেন তৌসিফ - নিহা।

নতুন বছরে সংসার শুরু করলেন তৌসিফ - নিহা।

গত বছর থেকেই দর্শকদের মাঝে ছিল ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নিয়ে কৌতূহল। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন বছরের শুরুতেই সংসার পাতলেন এই জুটি! তবে বাস্তবে নয়, পর্দায়। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা থেকে সিএমভির ইউটিউব চ্যানেলে তাদের এই নতুন জীবনের গল্প দেখতে পাচ্ছেন সবাই।
নাটকটি পরিচালনা করেছেন ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। মেজবাহ উদ্দিন সুমনের সঙ্গে যৌথভাবে নাটকের চিত্রনাট্যও লিখেছেন নির্মাতাও।
কেন্দ্রীয় চরিত্রে তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা ছাড়াও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মাসুম রেজওয়ান, আয়েশা লাবণ্য ও খলিলুর রহমান কাদেরী। এস কে শাহেদ আলী পাপ্পুর প্রযোজনায় নাটকটি সিএমভির ব্যানার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

নতুন বছর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো প্রায়ই দর্শকদের বিশেষ কিছু উপহার দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় সিএমভি তাদের বিশেষ আয়োজন হিসেবে এই নাটকটি প্রকাশ করেছে। মুক্তির পরপরই নাটকটি ইউটিউবে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। তৌসিফ-নীহা জুটির নতুন রসায়ন দেখার জন্য ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল এই নাটকের মাধ্যমে।