আলোচিত হাওয়া সিনেমায় অভিনয়ের পর নাজিফা তুষিকে নতুনভাবে চিনেছে দর্শক। মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয়ের জন্য তুমুল প্রশংসা পান তিনি।
তবে সেই ছবির পর আর বড় পর্দায় দেখা যায়নি তুষিকে—এ নিয়ে অনেকের কৌতূহল, এমনকি প্রশ্নও ছিল। কেন এত দিন দর্শকের সামনে এলেন না তিনি? প্রশ্নটা তুষির কাছে অনুমেয়ই ছিল, বললেন, ‘অনেক দিন আমার কাজ পর্দায় আসেনি। তবে আমি নিয়মিত কাজ করে গেছি। তবে এখনো কোনো সিনেমা মুক্তি পায়নি বলে দর্শকেরা জানতে পারছেন।
২০১৫ সালে নির্মাতা রেদওয়ান রনির আইসক্রিম সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় লাক্স তারকা তুষির। এরপর হাওয়ায় নাম লেখাতে কেটেছে সাত বছর। এক দশকের ক্যারিয়ারে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। তুষির সিনেমার সংখ্যা কম। তা নিয়ে অনুরাগীদের আক্ষেপও কম নয়। অনুরাগীদের আক্ষেপ ঘুচিয়ে বছরটা নিজের করে নিতে পারেন তুষি। তিনি বলেন, ‘হাওয়া করার আগে ভালো কাজের অপেক্ষায় থাকতাম, ফলে কম কাজ করেছি। তবে এখন একদমই কম কাজ করছি না।
