রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৫ সালে আপনজন চিনেছি- ভাবনা।

২০২৫ সালে আপনজন চিনেছি- ভাবনা।

২০২৫ সালে আপনজন চিনেছি- ভাবনা।

বিনোদন জগতের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী। এবার এ অভিনেত্রী নতুন বছরে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। শুধু তাই নয়, সত্যিকারের আপনজন কারা তাও টের পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

এবার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ২০২৫ সালের ভালোলাগা-মন্দলাগা শেয়ার করে নিলেন তিনি। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে পা দিয়ে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন ভাবনা। সেখানে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন তিনি। 
তিনি বলেন, ২০২৫ সালে আমি নিজেকে অনেক গাঢ়ভাবে আবিষ্কার করেছি। অনেক তাচ্ছিল্য, মিথ্যা, আর ভয়ংকর রকমের অপমান, মিথ্যা নিউজের জয় জয়কার। এ বছরটিতে আমি টের পেয়েছি আপনজন আসলে কারা। 

অভিনেত্রী বলেন, অনেক বছর ধরে আপনি একটা মৃত গাছে পানি দিয়েই যাচ্ছেন হয়তো, তবু সেই গাছ জীবন্ত হচ্ছে না। তাই মৃত গাছের মতো মৃত সম্পর্কও টেনে নেওয়ার প্রয়োজন নেই।

ভাবনা বলেন, এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি— অনেক হয়েছে, আমি আমাকে সবার আগে রাখব, আমি আর কোনো মিথ্যার সঙ্গে নেই। 

তিনি বলেন, আমি আর ব্যবহার হব না কারও ভনিতার জন্যে। নিজের কষ্টের উপার্জন কোনো অপাত্রে দিয়ে দেব না, যে আপনাকে মূল্যায়নই করবে না।

অভিনেত্রী বলেন, আমি আমার ক্যারিয়ারে একদম একা একা এই পর্যন্ত এসেছি। আমি আমার অসহায়ত্ব, আমার কষ্ট ও আমার সাথে হয়ে যাওয়া অন্যায় বিক্রি করতে চাই না সবার সামনে। 

তিনি বলেন, আমি অনেক ধৈর্যশীল একটা মানুষ। তাই আমার ধৈর্য, চিন্তা আর উপবাস দিয়েই নতুন বছর শুরু করতে চাই।
ভাবনা বলেন, কারও অনুগ্রহে নয়, নিজের শক্তিতে বাঁচতে চাই। আমি জানি সত্যের জয় হবে। আর আমার শিল্পীজীবনে আমার সবচেয়ে বড় শক্তি হলো— সত্য। আমি সৎ ও সততার সঙ্গে কাজ করি। আমি শেষে অনুভব করি আমার জন্য আমিই যথেষ্ট। কারও অনুগ্রহ আমি চাই না বলে জানান অভিনেত্রী।

তিনি বলেন, আমার দর্শকরাই আমার শক্তি আমার সাহস। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২০২৬ হোক সত্য ও সুন্দরের সঙ্গে।